লক্ষ্মীপুর শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় । গ্রামঃ লক্ষ্মীপুর, পোঃ মুদাফরগঞ্জ, উপজেলাঃ বরুড়া, জেলাঃ কুমিল্লা । উক্ত বিদ্যালয়টি ১৪নং লক্ষীপুর ইউনিয়নের কুমিল্লা-চাঁদপুর হাইওয়ের দক্ষিনপাশে অবস্থিত । বিদ্যালয়টি ১৯৮৭ খ্রীঃ সনের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত হয় । এই বিদ্যালয়টি বরুড়া উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও এমপি নুরুল ইসলাম মিলন সাহেব । লক্ষ্মীপুর বাজারের তৎকালীন কুটিয়াল সমিতির সম্মানীত সদস্যবৃন্দ । লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আনোয়ারুল ইসলাম মজুমদার (বি কম) সাহেব । মহরুম আলী আকবর বেপারী সাহেব । সাবেক ইউপি মেম্বার জনাব রুহুল আমিন সাবেব। সাবেক ইউপি মেম্বার প্রয়াত অমূল্য চন্দ্র দাশ । সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক সাহেব সহ এলাকার সকল গন্যমান্য ব্যাক্তি বর্গ ও সাধারণ জনগনের সমন্বয়ে বিদ্যালটি প্রতিষ্ঠিত হয় ।